খবর লাইভ : চলন্ত ট্রেনে আগুন। শুক্রবার হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসের এসি কামরায় আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেন সেকেন্দ্রাবাদ স্টেশনে প্রবেশের আগেই অগ্নিকাণ্ড। আতঙ্কে চলন্ত ট্রেন থেকেই লাফ দিয়ে নেমে পড়তে বাধ্য হন যাত্রীরা।
রেলসূত্রে খবর সেকেন্দ্রাবাদ স্টেশনে প্রবেশের মিনিট খানেক মতো বাকি ছিল তখন। স্বাভাবিক ভাবেই গন্তব্য চলে আসায় যাত্রীরা নামার তোড়জোড় করছিলেন। আচমকাই এসি কম্পার্টমেন্ট থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেন তখনও ছুটছে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। চেন টেনে গাড়ি দাঁড় করান যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররাও। জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। যাত্রীদের নিরাপদে কম্পার্টমেন্ট থেকে বাইরে আনা হয়েছে। হতাহতের কোনও খবর না থাকলেও আতঙ্কে অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।। খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…