খবর লাইভ : ফ্লুইড জমেছে হাঁটুতে। করতে হবে অস্ত্রোপচার। একথা জানা গিয়েছিল আগেই। সেই মতো, বৃহস্পতির দুপুরে এসএসকেএম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুপুরে কালীঘাটের বাড়ি থেকে এসএসকেএম হাসপাতালে যান তিনি।
হাঁটু থেকে ফ্লুইড নিঃসরণ প্রক্রিয়া শেষ, কেবিনে দেওয়া হল মুখ্যমন্ত্রীকে ।গত ২৭ জুন উত্তরবঙ্গ সফরে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। কলকাতায় পৌঁছে তিনি সোজা যান এসএসকেএমে। চিকিতসকেরা জানান, তাঁর বাঁ হাঁটুর লিগামেন্ট ও হিপজয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। হাসপাতাল থেকে তাঁকে ভর্তি থাকার জন্য বলা হয়। তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ফল ঘোষণার পরেও আরও দশ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী
তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেন। হাঁটাচলা নিয়ন্ত্রণে রেখে বাড়িতেই তাঁকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর থেকে বাড়িতেই নিয়মিত মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী দিনকয়েক আগেই জানিয়েছেন, প্রতিদিন নিয়ম করে বাড়িতে চলছে ফিজিওথেরাপি। চিকিৎসকরাও তাঁকে কালীঘাটের বাড়িতে গিয়ে পরীক্ষা করছেন। দুবরাজপুরের সভায় ভার্চুয়ালি বার্তা দেওয়ার সময় মমতা ব্যানার্জি নিজেই জানিয়েছিলেন, অস্ত্রোপচার করতে হবে তাঁর। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে পৌঁছে গেলেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…