বিদেশের মাটিতেও এবার আইআইটি ক্যাম্পাস! মউ স্বাক্ষর কেন্দ্রের

খবর লাইভ : এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও আইআইটি ক্যাম্পাস খুলতে চলেছে ভারত। আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ ক্যাম্পাস খুলতে চলেছেন আফ্রিকা মহাদেশের তানজানিয়ায়। বৃহস্পতিবার এমনই বড় ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, তানজানিয়ার আধা স্বয়ংশাসিত অঞ্চল জাঞ্জিবারে এই ক্যাম্পাস খোলার কথা ঘোষণা করেছে কেন্দ্রের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, তানজানিয়ার আধা স্বয়ংশাসিত অঞ্চল জাঞ্জিবারে খোলা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির নয়া ক্যাম্পাস। পূর্ব আফ্রিকার উপকূলে এই নতুন আইআইটি ক্যাম্পাসটি তৈরি হবে।

আরও পড়ুনঃ ফের রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের, ক্ষোভ সর্বত্র

সম্প্রতি তানজানিয়া সফরে গিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত বুধবার সেখানেই জাঞ্জিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মিনউইর সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষর করেন তিনি। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দেশের বাইরে এই প্রথম আইআইটি ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে। বিবৃতিতে ভারত এবং তানজানিয়ার মধ্যে দীর্ঘ সুসম্পর্কের কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক সাফ জনিয়েছে, এই প্রথম ভারতের বাইরে জাঞ্জিবারে গড়ে উঠছে আইআইটি ক্যাম্পাস। যা আসলে ভারত এবং তানজানিয়ার সুসম্পর্কের ফলাফল।

জানা গিয়েছে, চলতি বছরের অক্টোবর মাস থেকেই নতুন ক্যাম্পাসে পঠনপাঠন শুরু হয়ে যাবে। এমনই খবর জানিয়ে টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তিনি লেখেন, আইআইটি মাদ্রাজ জাঞ্জিবার ক্যাম্পাস স্থাপনের চুক্তির সাক্ষী। এই ঐতিহাসিক পদক্ষেপ গ্লোবাল সাউথের প্রতি ভারতের দায়িত্ব এবং কর্তব্যের প্রতিফলন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago