খবর লাইভ : ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান হলেন অজিত আগরকর। ভারতের এই প্রাক্তন অলরাউন্ডারকে মঙ্গলবার মুখ্য নির্বাচক হিসাবে নিয়োগ করার কথা ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘সুলক্ষণা নায়েক, অশোক মলহোত্র এবং যতীন পরাঞ্জপের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ইন্টারভিউয়ের মাধ্য়মে নির্বাচক কমিটির চেয়ারম্যানকে বেছে নিয়েছে। সর্বসম্মতিক্রমে অজিত আগরকরের নাম বিবেচিত হয়েছে।’’
আরও পড়ুনঃ সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত, টাইব্রেকারে কুয়েতকে হারাল ৪-৫ গোলে
পশ্চিমাঞ্চল থেকে এখন জাতীয় নির্বাচক রয়েছেন প্রাক্তন জোরে বোলার সলিল আঙ্কোলা। আগরকার প্রধান নির্বাচক হিসাবে মনোনিত হওয়ায় পশ্চিমাঞ্চল থেকে দু’জন থাকলেন জাতীয় নির্বাচক হিসাবে। ৪৫ বছরের প্রাক্তন ক্রিকেটার দেশের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি এক দিনের ম্যাচ এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মুম্বইয়ের হয়ে দীর্ঘ দিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…