একাধিক রাজ্যে সভাপতি বদল বিজেপির

খবর লাইভ : দরজায় কড়া নাড়ছে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, তারপর রয়েছে নরেন্দ্র মোদির সবচেয়ে বড় পরীক্ষা লোকসভা নির্বাচন। সেদিকে নজর রেখেই এবার বড় পদক্ষেপ করল বিজেপি। রাজ্য রাজ্যে সংগঠনে ঝাঁকুনি দিতে একাধিক রাজ্যে বদল করা হল রাজ্য সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে লোকসভার আগের এই সাংগঠনিক রদবদলে প্রাধান্য পেলেন অন্য দল থেকে আসা দলবদলুরা।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, মোট ৪ রাজ্যে সভাপতি পরিবর্তন করেছে বিজেপি। যেগুলি হল অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং তেলেঙ্গানা। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে শিখ অধ্যুষিত পাঞ্জাবে কংগ্রেস থেকে আসা সুনীল জাখরকে রাজ্য সভাপতি করল বিজেপি। মূলত এখানকার ৪০ শতাংশ হিন্দু ভোটকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিকে ঝাড়খণ্ডের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাচক্রে তিনিও দলবদলু। একটা সময় বিজেপি ছেড়ে নিজের দল গড়েছিলেন মারান্ডি। অন্ধ্রপ্রদেশে সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া কিরণ কুমার রেড্ডিকে জাতীয় কর্মসমিতিতে আনা হয়েছে। অন্ধ্র প্রদেশে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন ডি পুরন্দেশ্বরী। এদিকে এবার তেলেঙ্গানার দিকে বাড়তি নজর দিয়েছে বিজেপি। দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদেও বদল আনা হচ্ছে। সেই পদে বসছেন ইয়াতালা রাজেন্দর। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন জি কিষেণ রেড্ডিকে রাজ্য সভাপতি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মধ্যরাতে বৈঠকে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক(সংগঠন) বিএল সন্তোষ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকের পরই জল্পনা শুরু একের পর এক রাজ্যে হারের জেরে এবার দলের অন্দরে বড়সড় রদবদল করতে চলেছে বিজেপি। সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে এবার ৪ রাজ্যে সভাপতি বদল করল নেতৃত্ব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago