উত্তরবঙ্গ থেকে ফিরেই বাসন্তীর পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে অতিসক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। রাজ্যপাল নয়, বরং তিনি বিজেপি ক্যাডারের মতো আচরণ করছেন। সরকার বিরোধী কথাবার্তা বলে বিরোধীদের অক্সিজেন দিচ্ছেন রাজ্যপাল। এদিক-ওদিক ছোটাছুটি করছেন। থামার কোনও লক্ষ্যণ নেই।

আজ, সোমবার সকালে উত্তরবঙ্গ থেকে কলকাতা পৌঁছান রাজ্যপাল সিবভি আনন্দ বোস। পদাতিক এক্সপ্রেসে কলকাতা আসেন তিনি। শিয়ালদহ স্টেশনে পৌঁছে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। এরপরে শিয়ালদহ থেকে সরাসরি তাঁর কনভয় বেরিয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উদ্দেশ্যে। জানা গিয়েছে, নিজেকে “নিরপেক্ষ” প্রমাণ করতে বাসন্তীতে মৃত তৃণমূল নেতার বাড়িতে যাবেন তিনি। প্রসঙ্গত, বাসন্তীতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। মাথায় গুলি লাগে ওই নেতার।

আরও পড়ুনঃ বিশ্বকাপের মূলপর্বে শ্রীলঙ্কা, জিম্বাবোয়েকে হারাল ৯ উইকেটে

উল্লেখ্য, এর আগেই রাজ্যপাল জানিয়েছিলেন যে তিনি “গ্রাউন্ড জিরো” রাজ্যপাল। আর তাই যেখানেই অশান্তির খবর পাবেন সেখানেই ছুটে যাবেন। কোচবিহারের বিভিন্ন জায়গায় গিয়েছেন তিনি। এরপরে এখন গিয়েছেন বাসন্তী। জানা গিয়েছে এরপরে তিনি মুর্শিদাবাদেও যেতে পারেন আনন্দ বোস।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago