খবর লাইভ : মুর্শিদাবাদের সামশেরঞ্জে কংগ্রেস কর্মীর উপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আশরাফুল হক। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
রবিবার পঞ্চায়েত ভোটের প্রচার সেরে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের ৪ নম্বর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী আনারুল হককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত জেনে কংগ্রেস প্রার্থীকে গুলি করার জন্য তৃণমূলকেই দূষে কংগ্রেসের দাবি, বিধায়ক আমিরুলের উপস্থিতিতে হামলা চালানো হয়েছে। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন কংগ্রেস কর্মী আরিফ শেখ। যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে স্থানীয় নেতৃত্ব।
প্রসঙ্গত, রবিবার তৃণমূল বিধায়ককে ঘেরাও করে কংগ্রেসের নেতা কর্মীরা। তখনই গুলি চলার ঘটনা ঘটে। তাতেই গুলিবিদ্ধ হন কংগ্রেস কর্মী। তাঁকে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…