খবর লাইভ : এ বার থেকে আর যত খুশি টুইট পড়তে পারবেন না ব্যবহারকারীরা। অর্থ্যাৎ সীমাবদ্ধ সংখ্যার টুইটই পড়তে পারবেন তাঁরা। এমনটাউ নিয়ম শুরু করতে চলেছেন টুইটার কর্তা এলন মাস্ক। শনিবার দু’টি টুইট করে একথা জানিয়েছেন তিনি। মার্কিন ধনকুবের জানিয়েছেন, টুইটারের তথ্য যাতে অপব্যবহার করা না হয়, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
টুইটারের এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত ব্যবহারকারীর ‘ব্লু টিক’ রয়েছে, অর্থাৎ ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা দিনে ৬,০০০টি পোস্ট পড়তে পারবেন। ‘আনভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা দিনে ৬০০টি পোস্ট পড়তে পারবেন। নতুন যাঁরা টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের জন্য এই সংখ্যাটা ৩০০। পরে অবশ্য আর একটি টুইট করে মাস্ক জানান, শীঘ্রই এই সংখ্যাটা যথাক্রমে ৮০০০, ৮০০ এবং ৪০০ করা হবে। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে টুইটার কর্তা জানান, শতাধিক সংস্থা ‘ভীষণ আগ্রাসীভাবে’ টুইটারের তথ্য চুরি করছে। এর ফলে মাইক্রো ব্লগিং সাইটটির গ্রাহক পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ গীতালদহে জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে রাজ্যপাল
এর আগে টুইটারের তরফে জানানো হয়েছিল, টুইটার অ্যাকাউন্ট না থাকলে এ বার থেকে আর টুইট পড়তে পারবেন না কেউ। শুক্রবার মাস্ক অবশ্য একে ‘সাময়িক জরুরি পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…