দলিত মহিলার মৃতদেহ সৎকারে বাধা উচ্চবর্ণের!দেহ কাঁধে ২ কিলোমিটার হাঁটলেন পুলিশকর্মীরাই

খবর লাইভ : বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও জাতপাতের ভেদাভেদ এখনও একই জায়গায় দাঁড়িয়ে। বি আর আম্বেদকরের ভারতে এখনও উচ্চবর্ণ-নিম্নবর্ণের মধ্যে লড়াই। সম্মানের কথা তো দূর,মৃত্যুর পরও সৎকারে বাধা। এরমই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর শূলগিরিতে । জাতে দলিত। তাই সৎকার করতে দেবে না গ্রামের উচ্চবর্ণের কিছু মানুষ। শেষে পুলিশের হস্তক্ষেপে জট কাটল।দলিত মহিলার মৃতদেহ দু’কিলোমিটার পথ কাঁধে করে বহন করল পুলিশই।

শুক্রবার ৮৫ বছর বয়সি লক্ষুমাম্মার মৃত্যুর পর তাঁর দেহ সৎকারের জন্য উদ্যোগী হয় পরিবার। কিন্তু অভিযোগ, সমাজের তথাকথিত উচ্চবর্ণের কিছু মানুষ সৎকারে বাধা দেন। তাঁরা জানান, দলিত হওয়ার কারণে কবরস্থানে বৃদ্ধার দেহ নিয়ে যাওয়া যাবে না। লক্ষুমাম্মার দেহ কৃষ্ণমপালয়ম গ্রামের পথ ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। সেখানেই গ্রামবাসীরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ স্টিম‍্যাচকে জয় উৎসর্গ সুনীলদের, ট্রফি লক্ষ‍্য টিম ইন্ডিয়ার
শুধু তাই নয়,গ্রামবাসীদের একাংশ কবরস্থানের পথ আটকে বসে পড়ে। মৃতের পরিবার উপায় না পেয়ে জাতীয় সড়কে মৃতদেহ রেখে বিক্ষো দেখাতে শুরু করে। এর ফলে শূলগিরি জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের যানজট সৃষ্টি হয়।তবে তাতেও মন গলেনি গ্রামবাসীদের। তারা তাদের নিয়মের ঘেরাটোপ থেকে একচুলও সরেনি।এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
সমাজে জাতপাতের ভেদাভেদ হটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ। তাঁরা বৃদ্ধার মৃতদেহ নিজেদের কাঁধে তুলে কবরস্থানে পৌঁছে দেন। দীর্ঘক্ষণ পর সন্ধ্যায় দেহটি সৎকার করা হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago