খবর লাইভ : প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা কাটিয়ে শুরু হল অমরনাথ তীর্থযাত্রা। জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে শনিবার ভোরে গান্ডেরবাল জেলার বালতাল থেকে ৩,৮৮৮ জন তীর্থযাত্রীর প্রথম দলটি পদব্রজে এবং ঘোড়ায় অমরনাথ গুহামন্দিরের উদ্দেশে রওনা হয়েছে।আগামী ৩১ অগস্ট পর্যন্ত ৬২ দিন ধরে অমরনাথ যাত্রা চলবে।
জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) মনোজ সিংহ জানিয়েছেন, তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিকে প্রশাসন যথেষ্ট সতর্ক। অতীতের জঙ্গি হানার শিক্ষা নিয়ে এ বার অমরনাথ যাত্রাপথে কেন্দ্রীয় সেনা ও আধা সেনা মিলে নজীরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে।গোটা যাত্রাপথের একাধিক জায়গায় ড্রোন এবং বিশেষ প্রশিক্ষিত সারমেয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে।
পাশাপাশি, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ ইস্তফা দিচ্ছি না, পদত্যাগপত্র ছিঁড়ে দাবি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেনের
গত বছর অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টির পরে নিকটবর্তী শিবির ভাসিয়ে হড়পা বান আছড়ে পড়েছিল বালতালের বেস ক্যাম্পে। মেঘভাঙা বৃষ্টির ফলে এই দুর্ঘটনায় বেশ কয়েক জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। ছোট এলাকায় প্রবল বৃষ্টির ফলে এমন বিপর্যয় ঘটলে, তার মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…