বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি? সিদ্ধান্ত সোমবার

খবর লাইভ : অভিন্ন দেওয়ান বিধি আইন কার্যকর করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রের বিজেপি সরকার। সূত্রের খবর এই বাদল অধিবেশনেই সংসদে অভিন্ন দেওয়ানি বিধি আইন পেশ হতে চলেছে। আইন মন্ত্রক ইতিমধ্যেই খসড়া তৈরির কাজ শুরু করেছে। এই পরিস্থিতিতে আগামী সোমবার, ৩ জুলাই, বিষয়টি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিল গণঅভিযোগ, আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

চলতি সপ্তাহে বিজেপির কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে কথা বলায়, প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি বিষয়টাকে আর ফেলে রাখতে রাজি নয় মোদি সরকার? নাকি নিজেদের গাফিলতি এবং দুর্নীতি থেকে জনগণের চোখ ঘুরিয়ে লোকসভা ভোটের বৈতরণী পার করতেই হঠাৎ অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী? উল্লেখ্য আইন কমিশন কিছুদিন আগেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ নাগরিকদের মতামত জানতে চেয়েছিল। এবার সেই তথ্য খতিয়ে দেখবে সংসদ বিষয়ক এবং আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। সংসদের বাদল অধিবেশন শুরু হবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে। সেই অধিবেশনেই নতুন আইন আনতে চলেছে মোদি সরকার। দেশে এই মুহূর্তে বিয়ে, ডিভোর্স, এমনকি দত্তক নেওয়ার মতো ব্যক্তিগত বিষয়গুলির জন্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু করার মধ্যে দিয়ে এক দেশ এক আইনের প্রণয়ন ঘটাতে চাইছে। কিন্তু এই কার্যক্রমের নেপথ্যে বিজেপির অন্য অভিসন্ধি লুকিয়ে রয়েছে বলে দাবি বিরোধীদের।মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মতো সমস্যাগুলি থেকে মনোযোগ সরাতে নির্বাচনের আগে ধর্মীয় উসকানি দিতে চাইছে বিজেপি এমন অভিযোগও উঠে আসছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago