প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর ইডির দফতর থেকে বেরোলেন, ১০০ শতাংশ সহযোগিতা করার দাবি সায়নীর

খবর লাইভ : প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর ইডির দফতর থেকে বেরোলেন সায়নী ঘোষ । শুক্রবার রাত দশটা ৪৫ মিনিটে তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরোন। এদিন বেলা ১১টা ২১ মিনিটে কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন সায়নী। বেরিয়ে তিনি বলেন, একশো শতাংশ সহযোগিতা করেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে। আমাকে যদি একশোবার তলব করা হয় আমি একশোবারই আসব। আজ কিছু নথি নিয়ে আসতে বলেছিলেন সেসব জমা দিয়েছি। আরও কিছু নথি নিয়ে আসতে বলেছেন।

ইডি সূত্রে জানা গিয়েছে, ইডির সামনে সায়নী স্বীকার করে নেন তিনি তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষকে চিনতেন। কুন্তলের ডাকা অনেক রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। এমন কী তাঁর কাছ থেকে টাকা নেওয়ার কথাও স্বীকার করে নেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। তবে সেই টাকা নিয়োগ দুর্নীতির কি না তা তিনি জানতেন না। এমনটাই ইডির আধিকারিকদের জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ইস্তফা দিচ্ছি না, পদত্যাগপত্র ছিঁড়ে দাবি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেনের

রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে উঠে আসে সায়নীর নাম। সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর বলে ইডির দাবি। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। জানা গিয়েছে, এদিন হাজিরার সময় তাঁকে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছিল। সেই মতোই এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সায়নী হাজিরা দেন।এদিন সিজিওতে ঢোকার সময় সায়নী বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় তলব। সব রকম সহযোগিতা করতে এসেছি। এই প্রসঙ্গে  ভোটের মুখে হেনস্থা করতেই এভাবে ডেকে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

জিজ্ঞাসাবাদে তৃণমূল যুবনেত্রী জানান, তিনি কুন্তলের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন।তার জন্য পারিশ্রমিকও নেন। কুন্তল যে নিয়োগ দুর্নীতিতে জড়িত তা তিনি জানতেন না। ওই বহিষ্কৃত যুব নেতা গ্রেফতার হওয়ার পর সায়নী সব জানতে পারেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago