খবর লাইভ : গরমের হাত থেকে রেহাই দিয়ে দেশজুড়ে বর্ষা নামতেই লন্ডভন্ড উত্তর ভারত সহ একাধিক জায়গায। দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী দুদিনে গোটা দেশেই ছড়িয়ে পড়বে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টি চলবে। এছাড়াও উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানায় বৃষ্টি হবে। বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিতে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা বিপর্যস্ত। বহু এলাকা জলমগ্ন। হরিয়ানার গুরুগ্রামে এদিন টানা তিন ঘণ্টা ধরে বৃষ্টি হয়েছে। যার জেরে প্রায় ২৫টি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
তীর্থক্ষেত্র বদ্রীনাথে পাহাড়ে ধস নেমে ৭ নং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। উত্তরাখণ্ডের চামোলি জেলার ছিঙ্কার কাছে ব্যাপক ধস নামে। ধসে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। অনেক গাড়ি ধসের নীচে চাপা পড়ে থাকতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মুম্বইয়ে বৃষ্টিতে গাছ পড়ে ২২ বছরের এক যুবকের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ ভোটমুখি ছত্তিশগড়ে উপমুখ্যমন্ত্রী ‘বাঘেল বিরোধী’ সিংদেও
প্রসঙ্গত, এর আগে বাণিজ্য নগরীতে বাড়ির একাংশ ভেঙে চারজনের মৃত্যু হয়েছিল। পুলিশ জানিয়েছে, গাছ পড়ে এ নিয়ে গত দুদিনে তিনজনের মৃত্যু হল। একটি ঝুপড়ির উপর গাছটি ভেঙে পড়ে। পুরসভা জানিয়েছে, শহরের সাতটি লেকের জন প্রায় ৯ শতাংশ বেড়ে গিয়েছে। মুম্বইয়ের সান্তাক্রুজে ১২২ মিমি এবং কোলাবায় ১৪৮ মিমি বৃষ্টি হয়েছে। রাজধানী দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিতে শহরের অনেক জায়গা জলে ডুবে রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…