খবর লাইভ : সকাল থেকেই মুখভার আকাশের। ভোরেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।দেখাই নেই সূর্যের। হাওয়া অফিস বলছে, আজ, ঈদের দিনেও সূর্যের দেখা না মিলতে পারে ।বরং বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ ছত্তিশগঢ়ের কাছে অবস্থান করছে। তা ক্রমশ মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে।আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কম।
বুধবার কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৫ দশমিক ২ ডিগ্রি রয়েছে। একইভাবে কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে ২৯ দশমিক ৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এই মুহুর্তে ৮৪ থেকে ৯৭ শতাংশ।
আরও পড়ুনঃ কবে আসবে ৪৮৫ কোম্পানি বাহিনী ? কমিশনের প্রশ্নে নীরব স্বরাষ্ট্র মন্ত্রক
তবে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তবে এখানে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টি চলবে উপরের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…