খবর লাইভ : রথযাত্রার পর ৮ দিন পার। আজ বুধবার। উল্টোরথ। আজ মাসির বাড়ির আদর-আহ্লাদের মায়া কাটিয়ে নিজের বাড়িতে ফিরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। গুণ্ডিচা বাড়ি থেকে পুরীর মন্দিরের উদ্দেশে রওনা দেয় রথ। এটি ‘বহুদা যাত্রা’ বলেও পরিচিত। এই যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুরীজুড়ে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।
পুরীর মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই রয়েছে গুণ্ডিচা মন্দির।এটিই জগন্নাথ দেবের মাসির বাড়ি। পুরীর মন্দির থেকে বেরিয়ে রথযাত্রা থামে এই গুণ্ডিচা মন্দিরেই। টানা সাতদিন এই গুণ্ডিচা মন্দিরেই বোন সুভদ্রা ও ভাই বলভদ্রকে নিয়ে থাকেন জগন্নাথদেব। তারপর আবার তাঁরা ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে। রথের রশিতে টান দিয়ে শ্রী মন্দিরে ফিরিয়ে আনার প্রথাই হল উল্টো রথযাত্রা।
কথিত আছে, রথের রশিতে টান দিলে নাকি সারা জন্মের পাপ কেটে যায় । প্রতিবছরের মতো এই বছরও শ্রীধামে রথযাত্রা ঘিরে ভক্তসমাগম ছিল চোখে পড়ার মতো। আর উল্টো রথযাত্রা দেখতেও লক্ষ লক্ষ মানুষের ভিড়। দেবতাদের রথযাত্রা দেখতে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…