যোগীরাজ্যে ফের এনকাউন্টারে মৃত্যু কুখ্যাত গ্যাংস্টারের

খবর লাইভ : ‘মাফিয়াকো মিট্টি মে মিলা দেঙ্গে’, এমনটাই নির্বাচনী প্রচারে বলেছিলেন আদিনাথ যোগী। তারপরই যোগীরাজ্যে একের পর এক এনকাউন্টার! পরিসংখ্যান বলছে, যোগী আদিত্যনাথ সরকারের আমলে গত ছ’বছরে, ১০,৭১৩ ‘এনকাউন্টার’ হয়েছে। যাতে ১৮৫ জন অভিযুক্ত নিহত হয়েছে। হিসাব বলছে, গত ছ’বছরে উত্তরপ্রদেশে গড়ে ১৩ দিনে অন্তত এক জন করে অভিযুক্ত নিহত হয়েছে।

এদিন সাতসকালে গোপন সূত্রে খবর পেয়ে কৌসাম্বিতে অভিযান চালায় পুলিশ।এরপরই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা কুখ্যাত গ্যাংস্টার গুফরানকে গুলির পর গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় পুলিশ।

আরও পড়ুনঃ দফা বাড়াবে না কমিশন, সুপ্রিম কোর্টের যাওয়ার প্রস্তুতি
জানা গেছে, উত্তরপ্রদেশের প্রতাপগড় ও সংলগ্ন জেলাগুলিতে রাজত্ব করত এই গুফরান। খুন, জখম, ডাকাতি, অপহরণ, তোলাবাজি কিছুই বাদ ছিল না। ওইসব এলাকার ত্রাস হয়ে উঠেছিল গুফরান ও তার দলবল। কম করেও ১৩টি খুনের মামলা চলছিল তার বিরুদ্ধে। তাছাড়া অপহরণ, তোলাবাজির মামলা তো ছিলই। পুলিশ হন্যে হয়ে গুফরানের ডেরার খোঁজ করছিল। গ্যাংস্টার গুফরানের মাথার দাম উঠেছিল ১ লাখ টাকা।
প্রসঙ্গত, গত কয়েকমাসেই মধ্যেই একাধিক গ্যাংস্টার খতম হয়েছে যোগী রাজ্যে। মাফিয়া আতিক, তার ছেলে আসাদ ও আতিকের ভাই আশরাফ। এর মধ্যেই দিল্লির তিহার জেলের ভেতরেই মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়ার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago