খবর লাইভ : মঙ্গলবার প্রকাশিত হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। দুই সেমিফাইনাল হবে কলকাতা এবং মুম্বই। সেমিফাইনাল দুটি হবে ১৫ এবং ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর ফাইনাল আহমেদাবাদে। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে। ভারতের বিশ্বকাপের অভিযান শুরু ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
সূচি প্রকাশের পরেই বাংলার ক্রীড়াপ্রেমীরা উৎসুক ছিল, কোন কোন ম্যাচ পেতে চলেছে কলকাতা। সূচি অনুযায়ী, ভারতের একটি ম্যাচ সহ গ্রুপ পর্বের চারটি ম্যাচ ও একটি সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে।
আগামী ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকাননে। এছাড়া ইডেনে বসতে চলেছে, আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ বনাম যোগ্যতা অর্জনকারী ১ দল। ৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ। ১২ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। আগামী ১৬ নভেম্বর সেমিফাইনাল বসতে চলেছে ইডেে।
একনজরে ইডেনে একদিনের বিশ্বকাপের ম্যাচ
২৮ অক্টোবর: বাংলাদেশ বনাম যোগ্যতা অর্জনকারী দল ১
৩১ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ
৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
১২ নভেম্বর: ইংল্যান্ড বনাম পাকিস্তান
১৬ নভেম্বর: সেমিফাইনাল দ্বিতীয়
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…