খবর লাইভ : ফের জম্মু কাশ্মীরে গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি। ওই জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। চলছে তল্লাশি অভিযান।মঙ্গলবার কুলগাম জেলায় সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়।তাতেই এক জঙ্গি নিহত হয়। জখম হয়েছেল এক সেনা।
পুলিশ সূত্রে খবর, প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। চলতি মাসেই কুপওয়াড়ায় গুলির লড়াইয়ে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছিল। ওই জঙ্গিরা সকলেই বিদেশি বলে জানিয়েছিল কাশ্মীর জোন পুলিশ। এর আগে, গত ২ জুন রাজৌরি সেক্টরেও গুলির লড়াই হয়েছিল। সে বার নিহত হয়েছিলেন এক জঙ্গি।
সোমবার কাশ্মীরের চারটি জেলায় তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কুলগাম, বন্দিপোরা, সোপিয়ান এবং পুলওয়ামার মোট ১২টি এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকাগুলিতে জঙ্গিদের ঘাঁটি রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…