‘৬টি মুসলিম দেশে ২৬টি বোমা ফেলেছিলেন’, ওবামাকে নিশানা নির্মলার

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর চলাকালীন ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ।তিনি বলেন, মুসলিমদের মানবাধিকারে নজর না দিলে ভারত খণ্ড খণ্ড হতে পারে। তার পাল্টা উত্তর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মলা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিশানা করেন । অর্থমন্ত্রী বলেন, ‘আমি তো ওবামার মন্তব্যে স্তম্ভিত। প্রধানমন্ত্রী যখন আমেরিকায় ভারতের হয়ে কথা বলছিলেন, ঠিক সেই সময় ভারতে মুসলিমদের নিয়ে মুখ খুলেছেন তিনি! আমরা তো আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু সেখানেও এমন একজনের থেকে আমাদের কথা শুনতে হবে, যিনি নিজে প্রেসিডেন্ট থাকার সময়ে ছ’টি মুসলিম প্রধান দেশে ২৬ হাজারেরও বেশি বোমা ফেলেছিলেন! তাঁর অভিযোগ কি আদৌ বিশ্বাসযোগ্য?’

আরও পড়ুনঃ এশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে বিতর্ক, নতুন দাবি ফোগট, পুনিয়াদের
এদিন নির্মলা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি তো আমেরিকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট বলেছেন এ দেশের সরকার সবকা সাথ সবকা বিকাশের নীতিতে চলে। এ দেশে কোনও সম্প্রদায়ের প্রতিই বিদ্বেষমূলক আচরণ করা হয় না। কিন্তু বিরোধীরা তো সে কথা মানতে নারাজ।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago