খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বিকৃতির অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবারই সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। শুক্রবার এই মামলার প্রেক্ষিতেই বিচারপতি অমৃতা সিনহার দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল আদালত।
এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ তা খারিজ করে দিয়ে ওই সংক্রান্ত তদন্তভার রাজ্য পুলিশের কাঁধেই দিয়েছে।তবে এদিন ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছে, আদালতের নজরদারিতেই রাজ্য পুলিশকে এই তদন্ত করতে হবে। এ ব্যাপারে এক বিচারপতির কমিশনও গড়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি দেবীপ্রসাদ দে-কে।
প্রসঙ্গত, উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের দুই বাম প্রার্থী কাশ্মীরা বিবি এবং অনুজা বিবি দাবি করেছিলেন, তাঁদের মনোময়নপত্র বিকৃত করা হয়েছে। তাঁরা ওবিসি, কিন্তু তারপরেও তা চেকলিস্টে উল্লেখিত হয়নি। ফলে স্ক্রটিনিতে তাঁদের নাম বাদ গিয়েছে। এই মর্মে অভিযোগ তুলে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠেছিল এই মামলা। মামলাকারীদের অভিযোগ ছিল, তাঁরা বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলেও তিনি তা শোনেননি। অমৃতা সিনহা বলেছিলেন,এই ঘটনাটি সরকারি আধিকারিকের বিরুদ্ধে নথি বিকৃত করার। তাই রাজ্যের কোনও এজেন্সিকে তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে না। অমৃতা সিনহার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।স্বাভাবিকভাবেই নয়া এই নির্দেশে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…