জোড়া ঘূর্ণাবত বঙ্গোপসাগরে ! আজ থেকে জেলায় জেলায় বৃষ্টি

খবর লাইভ : বর্ষা প্রবেশ করতেই বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবত। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গেজুড়ে বৃষ্টি হবে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বেনজির! ৩৬ বছর পর ‘প্রেগন্যান্ট ম্যানে’র পেট কেটে বের হল যমজ ভাই
দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে এখনও ভারী বৃষ্টি চলবে। ফলত পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা আছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলির জলস্তর বেড়ে গিয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago