ছাত্রছাত্রীদের আচরণবিধি শিখিয়ে ‘বাঁধা’র চেষ্টা প্রেসিডেন্সির,ক্ষুব্ধ পড়ুয়ারা

খবর লাইভ : প্রেসিডেন্সির ক্যাম্পাসে কোনও যুগলকে নিভৃতে সময় কাটাতে দেখলেই কর্তৃপক্ষ তাঁদের ধরছেন। এমনকি, ডেকে পাঠানো হচ্ছে অভিভাবকদের। এমনই অভিযোগ তুলেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। শুক্রবার এমন অভিযোগ-সহ অন্য কয়েকটি বিষয় নিয়ে ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় ডিন অফ স্টুডেন্টস অরুণ মাইতিকে। কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

ছাত্রছাত্রীদের আচরণবিধি শিখিয়ে ‘বাঁধা’র চেষ্টা প্রেসিডেন্সির ইতিহাসের সঙ্গে মেলে না বলেই মত অধিকাংশের। ১৯৭৩ সালে দর্শন বিভাগের স্নাতক অবসরপ্রাপ্ত শিক্ষিকা সায়নী ভৌমিক এখনও নিজের কানকেই ‘বিশ্বাস’ করতে পারছেন না। তাঁর বক্তব্য, ‘‘আমরা যে সময়ে পড়তাম, তখন তো ছেলেমেয়েদের মধ্যে মেলামেশা নিয়ে সমাজ তত সহজ ছিল না। কিন্তু আমাদের কলেজে এ সব কোনও নিষেধাজ্ঞা ছিল না।’’ বরং মুক্ত চিন্তার প্রসারের জন্য খ্যাত ছিল প্রেসিডেন্সি কলেজ।

আরও পড়ুনঃ নেপালকে ২-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত
অধিকাংশই বলছেন, বলছেন, ‘‘২০১৯-এর পর ছাত্র সংসদ নির্বাচন হয়নি যে বিশ্ববিদ্যালয়ে, সেখানে ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব ছাড়া তৈরি আচরণবিধি উপর থেকে চাপাতে চাইলে এই অগণতান্ত্রিক নজরদারির বজ্র আঁটুনিতে ফস্কা গেরো থাকবেই। সাবালক, ভোটাধিকারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য দেশের সাধারণ আইনের বাইরে ব্যতিক্রমী, বিশেষ আচরণবিধির দরকার কী?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago