খবর লাইভ : দু’দিনের মিশর সফরে শনিবারই কায়রো পৌঁছেছেন মোদি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে আসেন সে দেশের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাওলি। রবিবার মোদির সঙ্গে সাক্ষাৎ হয় প্রেসিডেন্ট আবদেল ফতে আল-সিসির। আল-সিসির প্রাসাদেই দু’জন মিলিত হন। সেখানেই তাঁকে মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ প্রদান করেন আল-সিসি। তার পর দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হয়।রবিবার তাঁকে ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মানে সম্মানিত করলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল-সিসি।
প্রধানমন্ত্রী মোদি আল হাকিম মসজিদেও যান। সেখানেও তাঁর হাতে তুলে দেওয়া হয় স্মারক। এর পাশাপাশি হেলিওপালিস যুদ্ধস্মারক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
আল-সিসির সঙ্গে মোদির বৈঠকে উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার। বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি কী করে দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও গভীর এবং মসৃণ করা যায়, বৈঠকে তা নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুনঃ অসমে বন্যায় এখনও জলের নীচে ১ হাজার ১১৮টি গ্রাম
সুয়েজ খালের তীরবর্তী অংশে ভারতের জন্য এসইজ়েড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায় নয়াদিল্লি। কায়রো তা দিতে রাজি। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর দুই নেতা এ নিয়ে সমঝোতা স্মারকে সই করবেন বলে খবর। বাণিজ্যের পাশাপাশি ভূকৌশলগত দিক থেকে এই চুক্তির গুরুত্ব বিরাট। ভূমধ্যসাগর এবং ভারত মহাসাগর, লোহিত সাগরের সংযোগ রক্ষাকারী এই খাল দিয়ে প্রতিদিন ৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল ভারতে আসে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…