চমক মোহনবাগানের, ইউরো খেলা আর্মান্দো সাদিকুকে সই করাল সবুজ মেরুন

খবর লাইভ : দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। অনিরুধ থাপার সইয়ের পর এবার মোহনবাগানে সই করে ফেললেন আর্মান্দো সাদিকু। আলবেনিয়ান এই স্ট্রাইকারকে দুই বছরের চুক্তিতে সই করাল সবুজ মেরুন ক্লাব। এদিন এমনটাই জানান হল মোহনবাগানে পক্ষ থেকে।

আরও পড়ুনঃ অসমে বন্যায় এখনও জলের নীচে ১ হাজার ১১৮টি গ্রাম

২০১৬ সালে ইউরো কাপে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন আর্মান্দো সাদিকু। গোলও করেছিলেন আলবানিয়ার এই স্ট্রাইকার। জনি কাউকোও ইউরো কাপ খেলেই সবুজ-মেরুন শিবিরে যোগ দিয়েছিলেন। তাঁর জায়গায় আসা এই স্ট্রাইকারও ইউরো ফেরত। দারুণ ভাবে মরশুম শুরু করলেও চোট পাওয়ায় দেশে ফিরতে হয় কাউকোকে। এরপর ভারতে এসে রিহ্যাব করলেও তাঁর সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে তাঁর। শোনা যাচ্ছে নভেম্বর-ডিসেম্বর মাসে জনিকে পাওয়া যেতে পারে। কিন্তু ততক্ষণে আইএসএল অর্ধেক শেষ হয়ে যাবে। সেই জন্যই বিকল্প ভাবনার পথে হাটে মোহনবাগান।

স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কার্তাহেনার সঙ্গে চুক্তি ছিল সাদিকুর। এই মাসের শেষেই সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাঁর। এরপরেই মোহনবাগানে আসছেন সাদিকু। স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন সাদিকু। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন সময় লেভন্তে, মালাগার মতো স্প্যানিশ ক্লাবে খেলেছেন। তাছাড়াও আলবানিয়া, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, বলিভিয়া, তুরস্কের মতো দেশের ক্লাব দলের হয়ে খেলেছেন সাদিকু।ক্লাব কেরিয়ারও যথেষ্ট উজ্জ্বল সাদিকুর। ৪৪৮টি ম্যাচ খেলে ১৬২টি গোল করেছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago