খবর লাইভ : আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেইমতো জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছিলেন আইএসএফ প্রধান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি । এবার জাঙ্গিপাড়ার ফুরফুরায় তাঁর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা। রবিবার বিকালে তাঁর বাড়িতে এসে পৌঁছন নিরাপত্তারক্ষীরা ।
বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, নিরাপত্তা সুনিশ্চিত করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরকে বিধায়কের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে নির্দেশ দেয়।
সেইমতো আজ বেলা চারটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরের পক্ষ থেকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সাতজনের টিম নওশাদের বাড়িতে পৌঁছায়। যদিও কোন ক্যাটাগরির নিরাপত্তা চূড়ান্ত করা হচ্ছে সে বিষয়টা এখনও স্পষ্ট হয়নি। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি আছে বলে জানান আইএসএফ নেতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…