খবর লাইভ : প্রায় ২০ হাজারের বেশি মনোনয়ন প্রত্যাহার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কেন এত সংখ্যক মনোনয়ন প্রত্যাহার হল, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট।
রাজ্য নির্বাচন কমিশন যে আদালতের নির্দেশ অমান্য করছে এই অভিযোগ আগেও তোলা হয়েছে। মূলত কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ ছিল। এবার মনোনয়ন প্রত্যাহারের বিষয় নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ল তারা।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত এক তৃণমূল কর্মী, গুরুতর জখম ৩
হাইকোর্ট জানতে চেয়েছে ২০ হাজার ৫৮০ জন কেন মনোনয়ন প্রত্যাহার করলেন? একই সঙ্গে বাহিনী সংক্রান্ত নির্দেশের ৪৮ ঘণ্টা পরে তা আদতে কতটা মানা হয়েছে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছিল।
জানা গিয়েছে, ৩১৫ কোম্পানি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বাকি বাহিনীর জন্য ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট এল জানিয়েছে, -‘রাজ্য নির্বাচন কমিশন এখন পর্যন্ত আদালতের নির্দেশ ঠিকঠাক মানছে কিনা? তা জানিয়ে হলফনামা দিতে হবে,’।
আদালত মনে করছে , -‘ রাজ্য নির্বাচন কমিশনের যদি মনে হয় এই বাহিনীও যথেষ্ট নয় তাহলে তারা যেন আরও বাহিনী চাইতে দেরি না করে’।
হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, ২৮ জুনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন পেয়েছে কিনা?
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…