খবর লাইভ : সামনে পঞ্চায়েত নির্বাচন । সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে আদালতের নির্দেশ মেনে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। প্রথমে ২২ কোম্পানি এবং পরে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়। এরপরই প্রথম দফায় আজ রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক।
আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মনোনয়নে কিছু বিক্ষিপ্ত অশান্তিকে কেন্দ্র করে খাওয়া গরম করতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাম বাম কংগ্রেস আইএসএফ মিলে ভিত্তিহীন অভিযোগ করে রাজ্যকে কলুষিত করতে চাইছে। অথচ রাজ্য নির্বাচন কমিশন আইনের নিয়ম মেনেই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে চলেছে। রাজ্যের বিরোধী দলনেতা প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলে যেন নিজেই পঞ্চায়েত ভোট পরিচালনা করতে চেয়েছিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রথমে কেন্দ্রীয় বাহিনীর দাবি এবং তারপর একাধিক দফায় ভোট করানোর দাবি তুলে প্রতি মুহূর্তে লাইমলাইটে আসার চেষ্টা করে চলেছেন শুভেন্দু অধিকারী, বলেই মনে করছেন অনেকে। কিন্তু বাংলার মানুষের আস্থা বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশের উপর আছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, ভিনরাজ্যের স্পেশাল আর্মড পুলিশও রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…