বাহিনী চেয়ে ফের কেন্দ্রকে চিঠি কমিশনের, আরও ৪৮৫ কোম্পানির আর্জি

খবর লাইভ : কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য সবমিলিয়ে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আগেই স্বরাষ্ট্র দফতরকে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। তবে স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে একসঙ্গে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়। আপাতত ৩১৫ কোম্পানি বাহিনী দিতে পারবে কেন্দ্র। আবার ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর বাকি অন্য রাজ্যের পুলিশ। ২২ কোম্পানি বাহিনী অবশ্য আগেই মঞ্জুর করেছে কেন্দ্র।

সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের বাহিনী চেয়ে চিঠি পাঠাল কমিশন। এবার ৪৬৫ কোম্পানি বাহিনী চেয়ে কমিশন চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। এখন এই ৪৬৫ কোম্পানি বাহিনী যদি কেন্দ্র মঞ্জুর করে দেয়, তাহলে রাজ্যে পঞ্চায়েত ভোটে মোট বাহিনীর সংখ্যা দাঁড়াবে ২২+৩১৫+৪৮৫ অর্থাৎ ৮২২ কোম্পানি।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপেই হবে রাজ্যে পঞ্চায়েত ভোট। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। তারপরই ২২ জেলার জন্য প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন। কিন্তু বিরোধীদের দাবি, রাজ্যে বুথের সংখ্যা ৭৪ হাজার। সেক্ষেত্রে যদি ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, তাহলে প্রতি বুথের জন্য থাকবেন মাত্র ১ জন জওয়ান! ফের মামলা দায়ের করা হয় হাইকোর্টে। আদালত কমিশনকে ২০১৩ সালের চেয়েও বেশি বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয়। উল্লেখ্য, ২০১৩ সালে ৮২০ কোম্পানি বাহিনী দিয়ে ৫ দফায় পঞ্চায়েত ভোট পরিচালনা করেছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago