খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনে বিচারপতি অমৃতা সিনহার সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানান।বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুক্রবার মামলাটি শুনানি হবে।
ঘটনার সূত্রপাত দুদিন আগে।নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের এক কর্মীর বিরুদ্ধে। ব্লক উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই প্রার্থী। সেই মামলাতেই বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি সিন্হা। তিনি তাঁর নির্দেশে জানান, আগামী ৭ জুলাই সিবিআইকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে ।
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন উলুবেড়িয়া-১ ব্লকের কাশ্মীরা বিবি এবং ওমজা বিবি।তাদের দুজনের মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ ওঠে ওই বিডিওর বিরুদ্ধে। মামলাকারীদের অভিযোগ, নথি বিকৃত করার ফলেই স্ক্রুটিনি থেকে বাদ চলে যায় এই প্রার্থীদের নাম। বিডিও-র কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এর আগে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলাতেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিন্হা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…