খবর লাইভ : এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। মহিলা বাধা দেওয়ায় দুষ্কৃতীরা তাঁকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে ফেলা হয় মহিলার সঙ্গে থাকা আত্মীয়কেও।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরপুর থেকে গুজরাটগামী সুরাত এক্সপ্রেসে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, লখনউ থেকে এক আত্মীয়ের সঙ্গে সুরাট এক্সপ্রেসে উঠেছিলেন মহিলা। গুজরাটে শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন ঝাড়খণ্ডের পলামু জেলার বাসিন্দা ওই মহিলা। সুরাট এক্সপ্রেস যখন গোয়ালিয়র পৌঁছয়, তখন পাঁচ দুষ্কৃতী ট্রেনে ওঠে। অভিযোগ, ট্রেন গোয়ালিয়র ছেড়ে এগোতেই ওই পাঁচ জন মহিলার সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে। পুলিশকে আক্রান্ত মহিলা জানিয়েছেন, অভিযুক্তরা তাঁর ছবি তুলছিল। প্রতিবাদ করায় তাঁর আত্মীয়কে ধরে মারধর করে তারা।
তাদের হাত থেকে বাঁচতে তারা কামরার গেটের সামনে গিয়ে দাঁড়ান। আচমকাই ওই দুষ্কৃতীরা মহিলাকে দরজার কাছ থেকে ভিতরে টেনে নিয়ে এসে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ।মহিলা বাধা দেওয়ার চেষ্টা করেন। সেই সময় তাঁকে এবং তাঁর আত্মীয়কে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। গোয়ালিয়রের বরোড়ী গ্রামের কাছে রেললাইনের ধারে সারারাত অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন দু’জনে। মঙ্গলবার সকালে গ্রামবাসীরা ওই দু’জনকে দেখতে পায়।তারাই পুলিশে খবর দেন। এর পরই মহিলা এবং তাঁর আত্মীয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…