বেনজির সাংবিধানিক সংকট, রাজীব সিনহার জয়নিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল!

খবর লাইভ : নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার থাকা নিয়েই বেনজির সাংবিধানিক সংকট তৈরি হল। এ দিনই নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার জয়নিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার রাজ ভবনের পক্ষ থেকেই বিবৃতি দিয়ে রাজ্যপালের এই পদক্ষেপের কথা জানানো হয়েছে৷  এর ফলে নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহা আদৌ কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েই একরকম আইনি জটিলতা তৈরি হল বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে নিয়োগ করেছিলেন রাজ্যপালই। নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহা যোগদানের পর রাজ্য নির্বাচন কমিশনের সচিব সেই জয়নিং রিপোর্ট রাজ ভবনে পাঠিয়েছিলেন। সেই রিপোর্টই ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল। যার অর্থ, নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করলেও ওই পদে রাজীব সিনহার যোগদান বা কাজ চালিয়ে যাওয়ায় অনুমোদন দিলেন না রাজ্যপাল।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় লিখে তৃণমূলের পদ ছাড়লেন মনোরঞ্জন! অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব

ঘটনাচক্রে বুধবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার ভূমিকা নিয়েও একরকম ক্ষোভ প্রকাশ করেন। প্রধান বিচারপতি বলেন, যদি কমিশনার মনে করেন তিনি হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে পারছেন না, তা হলে পদ থেকে সরে যান। তার বদলে রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম৷

আদালতের এই মন্তব্যের পরই রাজ্যপালের এই কঠোর পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ রাজ ভবনের বিবৃতিতে জানানো হয়েছে, কমিশনার পদে যোগদান করলেও পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যপাল তলব করার পরেও তাঁর সঙ্গে দেখা করতে যাননি রাজীব সিনহা৷
রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা স্বীকার করছেন, এর ফলে কমিশনার পদে রাজীব সিনহার থাকা আর আইনি ভাবে বৈধ কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গেল৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago