চিনে ভরা রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ৩১

খবর লাইভ : চিনে ভরা রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল অন্তত ৩১ জনের। আহত বহু। অনেকের অবস্থাই আশঙ্কাজনক । বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে। তার পর শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় সময় ভোর ৪টে নাগাদ উদ্ধারকাজ শেষ হয়।

নিংজিয়া হুই স্বয়ংশাসিত এলাকার রাজধানী ইনচুয়ানের এই এলাকা রেস্তোরাঁয় ভরা। ‘ড্র্যাগন বোট ফেস্টিভ্যাল’ উপলক্ষে আশপাশের আর পাঁচটি রেস্তোরাঁর মতোই ফুইয়াং নামের একটি বারবিকিউ রেস্তোরাঁতেও ভিড় জমিয়েছিলেন মানুষ। স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ রেস্তরাঁর রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবকেই সরিয়ে দিতে উদ্যোগী রাজ্যপাল বোস
জানা গিয়েছে, আহতদের মধ্যে সাত জনের আঘাত গুরুতর। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনের শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে। দু’জন বিস্ফোরণের পর কাচ বিঁধে আহত হয়েছেন। সকলকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন মনে করছে, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা অবশ্য চিনে নতুন কিছু নয়। এর আগে ২০১৫ সালে বন্দর শহর তিয়ানজ়িনে সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ১৭৩ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় প্রকাশ্যে এসেছিল বেশ কিছু গলদ। ৮ বছর বাদে আবারও কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি হল চিনে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago