খবর লাইভ : পঞ্চায়েতে তৃণমূলের টিকিট দেওয়া নিয়ে জেলা নেতৃত্বের উপর ক্ষোভ ছিল বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের বিভিন্ন পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তৃণমূল বিধায়ক। তবে আপাতত বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বলেই জানান তিনি। দলের প্রার্থী বাছাইয়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্ব। এ বিষয়ে জেলার কোনও ভূমিকা নেই। মনোরঞ্জনের অভিযোগ উড়িয়ে জানান শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সভাপতি অরিন্দম গুঁইন ।
এদিকে, মঙ্গলবার ফেসবুক পোস্টে মনোরঞ্জন ব্যাপারী লেখেন, হুগলির পঞ্চায়েত নির্বাচন কমিটি ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এই দুই দলীয় পদ থেকে পদত্যাগ করলেন তিনি। বিধায়ক পদ নিয়ে লেখেন বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সেটা ছাড়লে তিনি এখন খাবেন কী?পেনশন পেতে শুরু করলেও সেই পদ থেকেও ইস্তফা দেবেন বলে জানান মনোরঞ্জন। রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়- পোস্টে লেখেন বিধায়ক।
তবে এখানেই শেষ নয়, এই প্রার্থী পদ নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন বিধায়ক। তবে, মনোরঞ্জন ব্যাপারী বলেন, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। কারণ, তাঁদের কাছে দলের পরিস্থিতির কথা সম্পূর্ণ পৌঁছায় না- মনে করেন মনোরঞ্জন।
মনোরঞ্জনের অভিযোগ উড়িয়ে দিয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন, দলের টিকিট সম্পূর্ণ শীর্ষ নেতৃত্ব ঠিক করেন। তাঁরা যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন। আর বিধায়ক যে দুর্নীতির বিরুদ্ধে কোর্টে যাওয়ার কথা বলছেন, সেটা তিনি যা ঠিক মনে হয় অবশ্যই করতে পারেন। কিন্তু দল সব দেখে তবেই সিদ্ধান্ত নেয়। আর শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত সব দেখেই টিকিট ঠিক করেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…