খবর লাইভ : পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে বিক্ষিপ্ত অশান্তি। বেশ কয়েকজনের প্রাণহানির খবর মিলেছে। এই পরিস্থিতি নিয়ে এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবারের পরে শুক্রবারও এই ঘটনা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়। শুনানিতে বিচারপতি মান্থা বলেন, সন্ত্রাস নিয়ে অবশ্যই হাইকোর্ট হস্তক্ষেপ করবে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তার বিষয়ে আদালত উদাসীন থাকতে পারে না। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।
এদিন মনোনয় পর্বের অশান্তি নিয়ে ফের বিচারপতি মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়। শুনানিতে বিচারপতি বলেন, চারদিন ধরে ভাঙড়ে অশান্তি চলছে। এবিষয়ে হাইকোর্টে অবশ্যই হস্তক্ষেপ করবে। পুলিশের তরফে কিছুই পদক্ষেপ চোখে পড়েনি বলে মন্তব্য করেন তিনি। ভাঙড় থানা অন্তত এফআইআর করবে বলে আসা ছিল, সেটিও করা হল না- পর্যবেক্ষণের বলে বিচারপতি মান্থা। এই বিষয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করে হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…