আজও থমথমে ভাঙড়, উদ্ধার ৭ ব্যাগ তাজা বোমা

খবর লাইভ : আজও থমথমে ভাঙড়। পোড়া গাড়ি থেকে এখনও বেরোচ্ছে বারুদের গন্ধ। বোমার আঘাতের চিহ্ণ এখনও স্পষ্ট।ঘটনাস্থল পরিদর্শন করতে আজই ভাঙড়ে পৌঁছেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তার আগেই ভাঙড় থানার ঢিল ছোঁড়া দূর থেকে উদ্ধার হল ৭ ব্যাগভর্তি বোমা।

আসন্ন পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়ায় একাধিক এলাকায়।চলেছে গুলি, বোমাও। এমনকি পঞ্চায়েত নির্বাচনের আগেই অশান্তিতে প্রাণ গিয়েছে। জখমও হয়েছে বহু মানুষ। এখনও ভাঙচুরের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। এখনও আতঙ্কিত এলাকাবাসী। এই আতঙ্কের পরিবেশের মাঝেই শুক্রবার সকালে ভাঙড় থানার কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ ব্যাগ বোমা।

আরও পড়ুনঃ রাজ্যপালের বেনজির আক্রমণ ! আজ ভাঙড়ে যাবেন ?
প্রসঙ্গত, বৃহস্পতিবারের অশান্তিতে জখম ৪ জনকে গতকাল রাতেই আরজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন। রাতেই তাঁকে ট্রমাকেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago