ইডি গ্রেফতার করল তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে, অ্যাম্বুল্যান্সে বসে কেঁদে ভাসালেন!

খবর লাইভ : মঙ্গলবার সারা দিন ইডি তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজির দফতর ও কারুরে তাঁর বাড়িতে তল্লাশি চালায়। টানা জি়জ্ঞাসাবাদের পর বুধবার তাঁকে গ্রেফতার করা হয় । গ্রেফতারির পর নিয়মমাফিক সেন্থিলকে আনা হয়েছিল চেন্নাইয়ের ওমানদুরার সরকারি হাসপাতালে। একটি অ্যাম্বুল্যান্সে বসানো হয়েছিল বালাজিকে। গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশ করতেই ঘিরে ধরেন ডিএমকে সমর্থকেরা। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চলতে থাকে স্লোগান। এমন সময় অ্যাম্বুল্যান্সের ভিতরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বালাজিকে।
ইডি সূত্রে জানা গেছে, বুধবারই বালাজিকে একটি বিশেষ আদালতে তোলা হবে। আদালতে ইডি মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইবে।সম্প্রতি সুপ্রিম কোর্ট টাকার বিনিময়ে চাকরির একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এবং ইডিকে তদন্তে অনুমতি দেয়। তার পর মঙ্গলবার সারা দিন ধরে ইডি তামিলনাড়ুর সচিবালয়, বালাজির দফতর এবং কারুরে তাঁর বাসভবনে তল্লাশি চালায়।

প্রসঙ্গত, এমডিএমকে জমানায় পরিবহণমন্ত্রী ছিলেন বালাজি। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি বালাজির ঠিকানায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন।
মঙ্গলবার ইডি যখন তাঁকে প্রশ্ন করছে, তখনই শারীরিক অসুস্থতার কথা জানান তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর ডিএমকে নেতা তথা রাজ্যের মন্ত্রী পিকে শেখর বাবু দাবি করেন, তিনি বালাজির উপর ‘অত্যাচারের চিহ্ন’ দেখতে পেয়েছেন। টিভিতে যে ছবি দেখানো হয়েছে সেখানেও বালাজিকে খুব একটা সুস্থ দেখতে লাগেনি অনেকেরই। হাসপাতালে বালাজিকে দেখতে যান তামিলনাড়ুর আইনমন্ত্রী এস রঘুপতি, ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিনরাও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago