খবর লাইভ : মনোনয়নপত্র জমা দেওয়ার আজ পঞ্চম দিন। ফেরল উত্তপ্ত ভাঙড়। মঙ্গলবার ভাঙড় ২ ব্লকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়েছিল ভাঙড় ২ ব্লকের বিডিও অফিস চত্বর। বুধবার উত্তেজনা ছড়াল ভাঙড় ১ ব্লকে। তৃণমূলের মিছিল ঘিরে বোমাবাজির অভিযোগ উঠেছে সেখানে। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল নেতারা সেই অভিযোগ অস্বীকার করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ভাঙড় ১ ব্লকে যখন মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে পরিস্থিতি উত্তপ্ত তখন ভাঙড় ২ ব্লকে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ভাঙড় ২ ব্লক থেকে ‘নবজোয়ার যাত্রা’ শুরু করে সোনারপুর, বারুইপুর, জয়নগর হয়ে বিষ্ণুপুরে যাওয়ার কথা অভিষেকের।
এর মধ্যেই ভাঙড়ের বিবিরহাট এলাকায় বোমাবাজি করার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। ভাঙড়ের নারায়ণপুরে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। তার জেরে এক তৃণমূল কর্মীর মাথায় ফেটে গিয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ভাঙড়, ক্যানিং এবং মন্দিরবাজার এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলাশাসক, রাজ্য নির্বাচন কমিশনের জেলা আধিকারিকের হস্তক্ষেপ চেয়ে ইমেল করেছে সিপিএম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…