খবর লাইভ : উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। তার জেরে হড়পা বান। ধস নেমে ক্ষতিগ্রস্ত কালিম্পং জেলার রম্ভি এলাকার বস্তি। আতঙ্কে গোটা গ্রাম। ব্যাহত হয়েছে সেভক রঙপো প্রকল্পের কাজও। হড়পা বান ও ধসের জন্য রেল প্রকল্পকেই দায়ী করেছেন স্থানীয়রা।
রবিবার রাত থেকে উত্তরবঙ্গে তরাই-ডুয়ার্স জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাতের জেরে ধস নামে। এর জেরে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ-সহ রন্দি বাজারের একাধিক বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেবক-রংপো দ্বিতীয় রেল স্টেশন রিয়াংয়ের স্টেশন ইয়ার্ড তৈরির কাজ চলছে। বৃষ্টির জেরে রেল প্রকল্পের কাজেও থমকে গিয়েছে।
হরপা বান ও ধসের জন্য রেল প্রকল্পকেই দায়ী করেছেন স্থানীয়রা। অভিযোগ, কোনও পরিকল্পনা ছাড়াই প্রকল্পের কাজ চালাচ্ছে রেল। পাহাড় থেকে নেমে আসা জল নিকাশির ব্যবস্থা হয়নি। ফলে ক্ষতি হচ্ছে বস্তির। বর্ষার আগে ধস আটকানোর কোনও ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। ধসের জেরে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজে নামে।
ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমেছে বলে জানান কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা। বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধস আটকাতে অবিলম্বে রেল কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে বলা হয়েছে বলে জানান জেলাশাসক। রেলের তরফে প্রজেক্ট ম্যানেজার অরুণবরণ পাত্র বলেন, প্রবল বৃষ্টি হবে তা তাঁরা ভাবতে পারেননি। যথোপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…