খবর লাইভ : প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে ‘বিপর্যয়’। আরব সাগরে তা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। বিপর্যয় আছড়ে পড়ার আগেই বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে।যার জেরে ব্যাহত বিমান চলাচল।স্বভাবতই নাকাল বিমানযাত্রীরা।
প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ওঠানামা বিঘ্নিত হয়। খারাপ আবহাওয়ার কারণে বেশ কিছু বিমান বাতিল করে দেওয়া হয়। নির্ধারিত সময়ে ছাড়েনি বহু বিমান। এরফলে ভিড় বাড়ে মুম্বই বিমানবন্দরে। পাশাপাশি চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েও বিমান ছাড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কতৃপক্ষের তরফেও কোনও কিছু জানানো যায়নি।
কোনও কোনও ক্ষেত্রে আবার আবহাওয়া খারাপের জেরে বিমানবন্দরে বিমান নামতেই পারেনি। ফলে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। নির্ধারিত সময়ের অনেক পরে বিমান মুম্বইয়ের এয়ারপোর্টের মাটি ছুঁতে পারে বিমান।
রবিবারের পরিষেবা নিয়ে টুইট করেছে এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এবং মুম্বই বিমানবন্দরের ৯/২৭ রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখার কারণে কিছু বিমান বাতিল করতে হয়েছে। কিছু বিমান দেরিতে ছাড়ছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশও করেছে সংস্থা।এমনকি ইন্ডিগোর তরফেও এই পরিস্থিতির কথা জানিয়ে দুঃখপ্রকাশ করা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…