খবর লাইভ : শনিবার রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে। সেখানেই সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর ৬টি সংস্থায় যে ২০ থেকে ২২ কোটি টাকা বিনিয়োগের খবর পাওয়া যাচ্ছে, তা কি সত্যি? প্রশ্ন শুনেই মেজাজ হারান সুজয়কৃষ্ণ। চোখে-মুখে বিরক্তি নিয়েই তিনি বলেন, “আমার বিনিয়োগ তো আপনার কী?” তার পরই তাঁর সংযোজন, “আমার ২০০ কোটি (টাকা) থাকতে পারে। তাতে ইডির কী? লোকের কি টাকা নেই? আম্বানি-আদানির কি টাকা নেই?” ৬টি সংস্থায় বিনিয়োগ করা অর্থে শিক্ষক নিয়োগের টাকা আছে কি না, সেই প্রশ্নের উত্তরে সুজয়কৃষ্ণ বলেন, “কোনও নেই। কোনও নেই।” তার পর তিনি বলেন, “২০০৮ সাল থেকে কাজ করছি। সব ডকুমেন্টস (তথ্য) দিয়েছি।”
শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ অম্বানীর প্রসঙ্গ টেনে প্রশ্ন ছুড়লেন, কেন তাঁর বেলাতেই টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে?
বরং তার প্রশ্ন, ২০-২২ কোটি টাকা আছে তাতে ইডির কী? ২০০ কোটি থাকতে পারে। লোকের কি টাকা থাকতে পারে না? দুর্নীতির সঙ্গে আমি কোনওভাবে যুক্ত নই।’
এদিকে সিভিক ভলান্টিয়ার রাহুল বেরাকে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সময়ে তিনি ‘কাকু’ নাম উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে সুজয়কৃষ্ণ বললেন, ‘আমার নাম নিতে দিন। যাঁর যা খুশি করতে দিন।’ তাহলে কি তাঁকে ফাঁসানো হচ্ছে? প্রশ্ন করায় ‘কাকু’ বলছেন, ‘সেটা পরে দেখা যাবে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…