খবর লাইভ : শনিবার সকালের ঘটনা। জানা গিয়েছে, অন্যান্য আর পাঁচটা দিনের মতোই এদিন সকালে যে যার কাজে ব্যস্ত সবাই। এমন সময় জলপাইগুড়ির ময়নাগুড়ি রোডে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই যুবক। তাঁর হাতে ভোজালি ছিল। তবে কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই ধারাল অস্ত্র দিয়ে নিজের গলায় আঘাত করেন তিনি। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় গোটা শরীর। আর এমন ঘটনা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যান সকলে। আতঙ্কে যুবকের কাছে এগোনোর সাহসও কেউ দেখাননি। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম রামকৃষ্ণ মোহন্ত। তিনি আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা। কাজের সুবাদে দিল্লিতে থাকলেও দিনকয়েক আগে নিজের বাড়িতে ফেরেন তিনি। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন বছর বত্রিশের ওই যুবক, তা এখনও জানা যায়নি।
তবে ঘটনার ভিডিও মোবাইল বন্দি করেছেন অনেকেই। হাড়হিম করা এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে সঙ্গে ওই যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই হাসপাতালেই চিকিৎসাধীন যুবক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…