খবর লাইভ : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান ভারতের। রোহিত শর্মাদের জয়ের জন্য দরকার ২৮০। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং অজিঙ্কে রাহানে। ৪৪ রানে অপরাজিত বিরাট। ২০ রানে অপরাজিত রাহানে।
এদিন ৮ উইকেটে ২৭০ রানে ইনিংস ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। WTC ফাইনাল জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য রাখে ৪৪৪ রানের। অজিদের হয়ে সর্বোচ্চ রান অ্যালেক্স ক্যারি। ৬৬ রানে অপরাজিত তিনি। লাবুশানে করেন ৪১ রান। ৪১ রান করেন স্টার্ক। ২৫ রান করেন গ্রিন। ভারতের হয়ে তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং উমেশ যাদব। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ।
জবাবে ব্যাট করতে নেমে ধাক্কা খায় ভারত। ১৮ রানে আউট হন শুভমন গিল। তবে এই উইকেট নিয়েই এবার বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সমর্থকদের দাবি, আউট ছিলেন না ভারতীয় দলের এই তরুণ ওপেনার। তবুও থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিয়ে দেন। ৪৩ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। ২৭ রানে আউট হন চেতেশ্বর পুজারা। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। অজিদের হয়ে একটি করে উইকেট প্যাট কামিন্স, স্কট বোলান্ড এবং নাথান লিওন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…