খবর লাইভ : ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর নিকটস্থ বাহানগা বাজার হাইস্কুলেই সাদা কাপড়ে মোড়া সারি সারি মৃতদেহ রাখা হয়েছিল। এমনকি অস্থায়ী মর্গ হিসাবে ব্যবহার করা হয় স্কুলটিকেই।পরে অবশ্য স্কুলে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় মৃতদেহগুলিকে সরিয়ে ওড়িশার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকি ধুয়ে মুছে পরিষ্কার করা হয় স্কুলঘরটিকেও। কিন্তু ওই বিভীষিকাময় দুর্ঘটনার পর ওই স্কুলে পড়ুয়াদের নিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা।
জানা যায়, স্কুলে রাখা মৃতদেহগুলিতে পচন ধরতে শুরু করে।স্কুল চত্বরে গন্ধ বেরোতে থাকে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা ছাড়াও স্যানিটাইজ় করা হয়। কিন্তু তারপরও শিউড়ে ওঠার মত দুর্ঘটনায় সারি সারি মৃতদেহের স্মৃতি এখনও ভুলতে পারছেন না স্কুলের পড়ুয়া সহ অভিভাবকরা। বিষয়টি জানতে পেরে বালেশ্বরের জেলাশাসক স্কুলে পৌঁছে অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন। পড়ুয়াদের ভয় না দেখানোর বার্তা দেন তিনি। স্কুলের বর্তমান ভবন ভেঙে নতুন করে ব্লিডিং তৈরি করার প্রস্তাব দেন অভিভাবকরা। সেইমতো শুক্রবার সকাল থেকেই স্কুল ভাঙার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে স্কুল চত্বরে গিয়ে দেখা যায়, ধাপে ধাপে ভবনের ছাউনি খুলে ফেলা হচ্ছে।
অভিভাবকদের অনেকেই জানান, স্কুলটিকে যখন মর্গ হিসাবে ব্যবহার করা হচ্ছিল, তখন তাঁরা যে সব দৃশ্য দেখেছেন, তার পর ছেলেমেয়েদের সেখানে পড়তে পাঠাতে তাঁদের আর মন চাইছে না। এমনকি একাধিক অলৌকিক গল্পও ছড়িয়ে পড়েছে এলাকায়। তার পরই এই বিষয়ে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…