খবর লাইভ : হুগলির গোঘাটের কামারপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনা! ওভারটেক করতে গিয়ে ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের পর মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। এর জেরে দুই বাইক আরোহী,ইঞ্জিন ভ্যানের চালক সহ মোট ৪০জন গুরুতর আহত হন।তাঁদের সকলকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, অত্যন্ত দ্রুত বেগে বাসটি বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদার দিকে যাচ্ছিল। যাত্রাপথে কামারপুকুরে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর রাস্তার ধারে থাকা একটি বাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনায় দুই বাইক আরোহী, ইঞ্জিন ভ্যান চালক সহ বাসে থাকা প্রায় ৪০ জন জখম হয়।
দুর্ঘটনার পরই স্থানীয়রা আহতদের উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকেই আশঙ্কাজনকভাবে আহতদের স্থানান্তরিত করা হয় আরামবাগ হাসপাতালে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…