ধানবাদে বেআইনি কয়লা খাদানে ভয়াবহ ধসে মৃত ৩, আটকে বহু

খবর লাইভ : ঝাড়খণ্ডের ধানবাদে বেআইনি কয়লা খাদানে ধস।ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ধসের তলায় বহু মানুষের চাপা পড়ে আছেন বলে মনে করছে প্রশাসন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার বলেন, ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল)-এর খোলামুখ খনিতে ধস নেমেছে। আমরা ১টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। ১ জনের মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত। আরও মৃত্যুর দাবি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ ভোওরা কোলিয়ারি এলাকায় ধস নামে। জায়গাটি ধানবাদ শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহু গ্রামবাসী বেআইনি খাদানে কয়লা উত্তোলনের কাজ করেন। তিনি বলেন, ধসের পর স্থানীয় মানুষ ভিতর থেকে ৩টি দেহ বার করতে পেরেছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন।
বেআইনি খাদান থেকে কয়লা উত্তোলন এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। অপরিকল্পিত খননের জেরে এলাকা যেমন অতিধসপ্রবণ হয়ে উঠছে, পাশাপাশি খোলামুখ খনি থেকে বেআইনি ভাবে কয়লা পাচারের কারণে এলাকায় অসামাজিক গতিবিধিও মাথাচাড়া দেয়। শুধু ঝাড়খণ্ডই নয়, রাঢ় বাংলার খনি এলাকাতেও ভূমিধসের ঘটনা আকছার চোখে পড়ে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago