খবর লাইভ : নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েই রাজ্যের বিধায়ক হয়েছেন তিনি৷ অথচ, সেই নন্দীগ্রামেই সভা করার অনুমতি পাচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। বিরোধী দলনেতাকে মমলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি৷ নন্দীগ্রামের কার্যালয়ের সামনে থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশের তৈরি করা পোর্টালে আবেদন করেছিল বিজেপি। কিন্তু সেই অনুমতি মেলেনি৷ অবশেষে বিচারপতি রাজা শেখার মান্থার এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামীকাল শুনানি সম্ভাবনা। শুভেন্দু যে কর্মসূচির জন্য আবেদন করেছেন, সেটি হওয়ার কথা আগামী ১৬ জুন৷
যদিও শুভেন্দুর দলীয় কর্মসূচিতে সরকারের অনুমতি না দেওয়ার ঘটনা প্রথম নয়। এর আগেও এমনই অভিযোগ তুলে বেশ কয়েক বার আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বিচারপতি মান্থার এজলাসেও উঠেছিল সেই মামলা। এ বার শুভেন্দু যে কর্মসূচির জন্য আবেদন করেছেন, সেটি আগামী ১৬ জুন নন্দীগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই দিন নন্দীগ্রামের বিজেপি কার্যালয় থেকে শুরু করে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে শুভেন্দুর। হাই কোর্টে শুভেন্দুর আর্জি, তাঁকে ওই দিনে ওই পথে মিছিল করার অনুমতি দেওয়া হোক।
আদালতে বিরোধী দলনেতা জানিয়েছেন, ১৬ জুন ওই মিছিলের বিশদ জানিয়েই অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল প্রশাসনের কাছে। কিন্তু প্রশাসনের তরফে সেই আবেদনের কোনও উত্তর দেওয়া হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…