খবর লাইভ : শুক্রবারের করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার ক্ষত এখনও শুকোয়নি। বড়সড় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। এরইমধ্যে ফের দুর্ঘটনার মুখে পড়তে বসেছিল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।যদিও চালকের তৎপরতায় প্রাণে বেঁচে যান যাত্রীরা।ঠিক কী ঘটেছিল?
মঙ্গলবার বিকালে ঝাড়খণ্ডের সাঁওতালডিহি রেল স্টেশনের কাছে বড় দুর্ঘটনা এড়িয়েছে। একটি লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে ঢুকে পরে ট্রাক্টর। ভুবনেশ্বরমুখী রাজধানী তখন ছুটে আসছে। গেট ভেঙে লাইনে তখন উঠে পড়েছে ট্রাক্টর। তা দেখেই রাজধানীর চালক ব্রেক কষেন।
পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার বলেছেন, ‘সাঁওতালডিহি রেল ক্রসিংয়ে ভোজডি স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। রাজধানীর চালক ইমার্জেন্সি ব্রেক কষে পরিস্থিতি সামাল দেন। ওই গেট ম্যানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’
আরও পড়ুনঃ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮ই, ভুল শুধরে জানাল ওড়িশা প্রশাসন
লেভেল ক্রসিং ভেঙে গাড়ি লাইনে উঠে যাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু এই ক্ষেত্রে বড় বিপর্যয় ঘটতে পারত। বালেশ্বর দুর্ঘটনার পর গত তিন দিনে ওড়িশায় আরও ছোটখাট তিনটি রেল দুর্ঘটনা ঘটেছ। এসবের মধ্যেই বরাত জোরে বাঁচল রাজধানী এক্সপ্রেস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…