ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮ই, ভুল শুধরে জানাল ওড়িশা প্রশাসন

খবর লাইভ : শুক্রবারের দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল রেল। কিন্তু তা কমিয়ে মৃতের সংখ্যা ২৭৫ জন বলে জানিয়েছিল ওড়িশা সরকার। মৃতের সংখ্যা এভাবে বাড়ানো কমানো হচ্ছে কেন, তা নিয়ে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কটকে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের দেখে বেরিয়ে মমতা জানান, এখনও পর্যন্ত বাংলার ১০৩ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। এরপরই ওড়িশা সরকার জানায়, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৮৮ জন।

মুখ্যসচিব জেনা বলেন, ‘‘সোমবার পর্যন্ত আমরা নিশ্চিত করেছি যে, দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে যে দেহ মিলেছে এবং হাসপাতালে যাঁদের মৃত্যু হয়েছে, সেই সংখ্যা যোগ করে আমরা বালেশ্বরের জেলাশাসককে জানাতে বলেছিলাম। সেই দুই সংখ্যা যোগ করেই জেলাশাসক মঙ্গলবার জানিয়েছেন, দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। ২৮৮টি দেহের মধ্যে ২০৫টি শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ৮৩টি দেহ শনাক্তকরণের কাজ চলছে।’’

মুখ্যসচিব আরও জানিয়েছেন, মৃতদের মধ্যে ৩৯ জন ওড়িশার বাসিন্দা। তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। রেল মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। তিনি এও জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা এবং মৃতদের দেহ বহনের খরচও দিচ্ছে ওড়িশা সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago