খবর লাইভ : জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ। সূত্রের খবর, ব্রিজভূষণের উত্তরপ্রদেশের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, ব্রিজভূষণের কাছের বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।
সূত্রের খবর, ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। তবে তাঁদের মধ্যে ব্রিজভূষণ রয়েছেন কি না তা জানা যায়নি। এছাড়াও সেই সময় ব্রিজভূষণ নিজে বাড়িতে ছিলেন কি না তা-ও জানা যায়নি। এদিকে যাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে, তাঁদের নাম, ঠিকানা এবং পরিচয়পত্র নিয়েছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, প্রমাণ হিসাবে এই তথ্য নিয়েছে তারা। আর এই বয়ান রেকর্ড করায় এখনও পর্যন্ত মোট ১৩৭ জনের বয়ান রেকর্ড করা হল।
এদিকে এই আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে জানালেন সাক্ষী মালিক। সোমবার দুপুরে হঠাৎই একটি খবর ছড়ায় যে আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না সাক্ষী মালিক। তৈরি হয় চাঞ্চল্য। আর সেই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষী বলেন, আন্দোলন থেকে সরছি না। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…