খবর লাইভ : আগামিকাল থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ওভালে হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ভারতের তরুণ তুর্কি শুভমন গিল। ২০২৩ আইপিএল-এ দুরন্ত ছন্দে ছিলেন শুভমন। গুজরাত টাইটান্সের হয়ে নিজের সেরা পারফরম্যান্স দেন তিনি। ১৮টি ম্যাচে শুভমন করেছেন ৮৯০ রান। তবে WTC ফাইনালের আগে ওসব মাথায় রাখতে নারাজ তিনি। বরং শুভমনের মতে আইপিএল আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দুটো ভিন্ন ফর্ম্যাট।
এই নিয়ে WTC ফাইনালের আগে শুভমন বলেন,”আইপিএলের ছন্দে একটু আত্মবিশ্বাসী ঠিকই। কিন্তু ফাইনালে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এটাই হল ক্রিকেটের মজা। গত সপ্তাহেও আমরা ব্যস্ত ছিলাম অন্য কিছু নিয়ে। সব কিছু আলাদা ছিল ওখানে। এখন টেস্ট ক্রিকেট খেলতে চলে এসেছি।”
দু’বছর আগে নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেছিল ভারত। সেই হার থেকে অনেক কিছু শিখেছেন বলে মনে করছেন শুভমন। এই নিয়ে তিনি বলেন,”দল হিসাবে আগের হার থেকে যা শিখেছি তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত ব্যাটারদের মধ্যে আলোচনাটা বেশি। আশা করি গতবারের ভুল এবার হবে না।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…